Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র আলোচনা ও ইফতার মাহফিল

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল ফুড গার্ডেনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সিরাজী, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের টাঙ্গাইল জোনাল ম্যানেজার আব্বাছ উদ্দিন, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো.আবদুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহেরসহ জেলার সকল উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ এ আলোচনা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version