Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পানিতে ডুবে শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে মেঘনা জারা (৩) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার গোড়াইল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মেঘনা জারা ওই গ্রামের প্রবাসী বাদল মিয়ার মেয়ে।

নিহতের পারিবারিক সূত্র জানা যায়, খেলোধুলা করার সময় জারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তুলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ‘মৃ’ত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version