Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পালিত হয়েছে শেখ রাসেল দিবস

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে এবার প্রথমবারের মতো বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’-এ প্রতিপাদ্য নিয়ে সোমবার দিবসটি পালিত হয়।

এদিন সকাল ৭টায় শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন জেলা পুলিশ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহিদ স্মৃতি পৌরউদ্যানে টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। বিশেষ অতিথি ছিলেন ছোট মনির এমপি, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান মেনু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

এর পর সকাল ৯টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সেখানে জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version