Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পীরের বিরুদ্ধে বলাৎকার মামলা

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইলের সখীপুরে এক শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে এক ভণ্ডপীরের বিরুদ্ধে। বুধবার বিকেলে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে পীর আবদুল খালেককে (৫২) আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে বৃহস্পতিবার ওই কিশোরের শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হবে বলে জানিয়েছেন। পীর বলে খ্যাত আবদুল খালেকের বাড়ি উপজেলার বহেড়াতৈল গ্রামে। তিনি তার স্ত্রী ও ছেলের বউকে নিয়ে সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে পাঁচতলা বাড়ি করে কমপক্ষে পাঁচ বছর ধরে বসবাস করছেন। পুলিশের গ্রেফতারের ভয়ে ওই পীর বুধবার বাসা থেকে পালিয়ে গেছেন।

পুলিশ জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি নানার বাড়ি বেড়াতে আসা উপলক্ষে ওই কিশোরের সঙ্গে পীর আবদুল খালেকের সঙ্গে পরিচয় ঘটে। ওই সূত্র ধরে ঘটনার দিন রাত সাড়ে নয়টার দিকে কিশোরকে জেএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইয়ে দেয়ার কথা বলে পীর তার বাসায় নিয়ে যান। এক পর্যায়ে তার কক্ষের দরজা বন্ধ করে দিয়ে যৌন নির্যাতন (বলাৎকার) চালান। নির্যাতনের বিষয়টি কাউকে না বলার জন্য শাসিয়ে আধা ঘণ্টা পর ওই পীর কিশোরকে নানার বাড়ি বাউল গানের অনুষ্ঠানে পৌঁছে দেন।

ওই কিশোরের মা জানান, ঘটনার দুইদিন পর তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। আমার ছেলেটি স্থানীয় একটি বিদ্যালয়ে এবার অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। আবদুল খালেকের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া বলেন, এ বিষয়ে থানায় মামলা নেয়া হয়েছে। আবদুল খালেককে গ্রেফতারের চেষ্টা চলছে। সরকারি বন্ধ থাকায় বুধবার ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো যায়নি। বৃহস্পতিবার পাঠানো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version