Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পুরুষ ভোটারের চেয়ে নারীদের লাইন দীর্ঘ

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ৩টি উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ এবং ঘাটাইল পৌরসভার নির্বাচন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে নারী ভোটাররা ভোট প্রদান করছেন। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাধারণ সদস্য পদে ৮৬৮ জন এবং সংরক্ষিত পদে ২৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ইতিমধ্যে নির্বাচনে কালিহাতী উপজেলায় পাইকড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৭ হাজার ১৬৪ জন। ভোট কেন্দ্র ২৪৬টি। নির্বাচনে ১২ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় দফায় টাঙ্গাইলের ঘাটাইলে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া কালিহাতী, নাগরপুর এবং মধুপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে হচ্ছে। কালিহাতী উপজেলায় দুর্গাপুর, গোহালিয়াবাড়ী, সল্লা, দশকিয়া, নারান্দিয়া, সহদেবপুর, পাইকড়া, বল্লা, কোকডহরা, নাগবাড়ী; নাগরপুর উপজেলায় সহবতপুর, গয়হাটা, বেকড়া আটগ্রাম, নাগরপুর, সলিমাবাদ, দপ্তিয়র, ভাদ্রা, ধুবড়িয়া, মামুদনগর, মোকনা, পাকুটিয়া এবং মধুপুর উপজেলায় আলোকদিয়া, গোলাবাড়ী ও মির্জাবাড়ী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version