Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পুলিশির বাধায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিলে পুলিশির বাধা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নিরালা মোড়স্থ শহীদ মিনারের সামনে জেলা বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ এতে বাধা দেয়। বাধা পেয়ে নেতারা সেখানেই বিক্ষোভ সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এসময় বিএনপির সহ-সভাপতি আতাউর রহামন জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনিছুর রহমান আনিছ, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, তানভীর সজল, তাঁতীদলের সভাপতি শাহ আলম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবিদ হোসেন ঈমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদর থান শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version