Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পুলিশের সাঁড়াশি অভিযান, ১১ আসামি গ্রেপ্তার

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযানে ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কেউ ডাকাতি, চুরি, ছিনতাই, ওয়ারেন্টভুক্ত নিয়মিত মামলার আসামি ছিলেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি। রবিবার রাতে সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুরে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version