Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু 

News Tangail

নিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে দৃষ্টিনন্দন এসপি পার্ক সংলগ্ন পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পুলিশ লাইন্সে উপস্থিত থেকে এ কার্যক্রম তদারকি করেন।

ইতিপূর্বেই তিনি বলেছেন, মাননীয় আইজিপি মহোদয়ের পুলিশ নিয়োগের নতুন নীতিমালা একটি যুগপোযোগী উদ্যোগ। পুলিশ নিয়োগে স্বচ্ছতা আনার বিষয়টি নতুন নীতিমালায় বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version