নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বর্ষসেরা শিক্ষার্থী ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহম্মদ শামসুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বর্ষসেরা শিক্ষার্থী ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ পিপিএম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ নিজাম উদ্দিন শেখসহ পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

