Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছে।বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।

জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়া আসা একতা এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়ার কুর্নি এলাকায় পৌছালে অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপর দিকে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত আরেক যুবক নিহত হয়েছে। সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দবন এক্সপ্রেস ট্রেনটি জোকারচর এলাকায় পৌছালে অজ্ঞাত যুবক রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাষ্টার আব্দুল মান্নান বলেন, লাশের পরিচয় না পাওয়ায় রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version