Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রগতি লেখক সংঘের সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ‘সাহিত্য আনুক মানবমুক্তি’ এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।   টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ  সম্মেলনের  উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম । বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শফিউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. গোলাম কিবরিয়া পিনু, সাধারণ সম্পাদক দীপংকর গৌতম, সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য সিদ্দিক আহমদ, সদস্য দীনবন্ধু দাস, সদস্য অধ্যাপক নাজির হোসেন, লেখক সংঘের জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ওয়াহেদুজ্জামান মতি, জেলা শাখার সদস্য সেকান্দার হায়াত, জুলফিকার হায়দার, প্রগতি লেখক সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমু প্রমুখ।

উদ্বোধন  শেষে ‘প্রগতি লেখক সংঘ এবং লেখকের দায়বদ্ধতা’ এবং ‘কী লিখি, কেন লিখি, কী লিখবো এবং লেখকের স্বাধীনতা’ শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গোলাম কিবরিয়া পিনু, দীপংকর গৌতম, দেবাশীষ দেব, তরুণ ইউসুফ, আলী রেজা, সুব্রত দত্ত, দীপক পাল প্রমুখ অংশ নেন। পরে স্থানীয় কবি সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা পাঠ এবং  টাঙ্গাইল উদীচী শিল্পী গোষ্ঠির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version