Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটালো পারুল

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শীতার্তদের মাঝে আড়াই শতাধিক কম্বল বিতরণ করে অসহায়-হতদরিদ্র প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটিয়েছে ‘একবিন্দু আলো’ নামে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় একবিন্দু আলো’র চেয়ারম্যান পারুল মাহবুব খান এর নিজস্ব অর্থায়নে টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন-
এক বিন্দু আলোর চেয়ারম্যান পারুল  মাহবুব খান, বিশেষ অতিথি ছিলেন একবিন্দু আলো সহ-সভাপতি ও অধ্যাপক অনিক রহমান বুলবুল, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, অফিস সম্পাদক শিউলী আক্তার প্রমুখ।
শীতবস্ত্র বিতরণের সময় চেয়ারম্যান পারুল মাহবুব খান বলেন- ‘সেচ্ছাসেবী সংগঠন এক বিন্দু আলো সবসময় অসহায়-হতদরিদ্রদের পাশে থেকে জনকল্যাণে কাজ করে যাচ্ছে। করোনাকালসহ বিভিন্ন সময়ে নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে। যার ধারাবাহিকতায় শীতার্ত অসহায় প্রতিবন্ধি ও বয়স্ক মানুষদের পাশে সামর্থ্যমতো সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যা অব্যাহত থাকবে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version