শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের বিরুদ্ধে বুধবার (১ আগস্ট) দুপুরে ছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগে স্কুলের অভিভাবক ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে স্কুল ঘেরাও করে।
এসময় প্রধান শিক্ষক পালিয়ে যায়। ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকরা প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবী করে বিক্ষোভ-সমাবেশ করেন। খবর পেয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) মুনসুর আলী আরিফ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল খান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
