Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, একসঙ্গে প্রাণ হারালো তিন বন্ধু

News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টা ২০ মিনিটের দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বন্ধু হলেন- মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই তিন বন্ধু মোটরসাইকেলে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version