নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিলনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রাণী সম্পদ অফিস কার্যালয়ের ২য় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।সে ভূঞাপুর উপজেলার মমিনপুর গ্রামের মৃত. রমজান আলীর ছেলে।
এবিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে তার স্ত্রী মামলা দায়ের করেন। পরবর্তীতে ২ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার চৌধুরী বাড়ী সংলগ্ন প্রাণী সম্পদ অফিস কার্যালয়ের ২য় তলার একটি কক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে নাগরপুর থানায় নিয়ে যায়। বিকেল ৫টায় তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, আদালতে হাজির করার পর তার পক্ষের কোন আইনজীবী না থাকায় তাকে জেল হাজতের পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 
