Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের মুখে খাবার তুলে দিলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যতিক্রম উদ্যোগে খুশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

বুধবার দুপুরে ইউএনও’র নিজস্ব অর্থায়নে উপজেলার দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিলের আয়োজন করে। মিড ডে মিলের খাবার পেয়ে খুশি শিক্ষার্থী। ক্লাশরুমে গিয়ে শিক্ষার্থীদের মুখে খাবার তুলে দেয়ায় খুশি আরও বেড়ে যায় কমলমতি শিক্ষার্থীদের।

মিড ডে মিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version