Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন

মাসুদ রানা (টাঙ্গাইল) :  টাঙ্গাইলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

টাঙ্গাইল ক্রিকেট উপ-পরিষদের ব্যবস্থাপনায় স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

শোভাযাত্রায় টাঙ্গাইলের জেলা প্রশাসক (সার্বিক) মো: মোশারফ হোসেন খান, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল ক্রিকেট উপ-পরিষদের সভাপতি ফারুক হোসেন মানিক, সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনসহ খেলোয়ারবৃন্দ ও স্টেডিয়ামের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version