Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রেমের ফাদেঁ ফেলে স্কুল ছাত্রীকে ধর্ষন, থানায় মামলা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে প্রেমের ফাদেঁ ফেলে একাধিকবার ধর্ষনের অভিযোগ উঠেছে রিফাত নামে এক ভখাটের বিরুদ্ধে। ধর্ষিতাকে রক্তাক্ত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় ধর্ষিতার মা বাদী হয়ে রিফাতকে প্রধান আসামী করে দুইজনের নামে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলেও আসামীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধর্ষক রিফাত ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার লিটন মিয়ার ছেলে।

ধর্ষিতা ও তার পরিবার জানায়, দীর্ঘদিন মোবাইল ফোনে উতক্ত করার পর গত তিন মাস যাবৎ ধর্ষকের সাথে ধর্ষিতা স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুত্র ধরেই গত ২৫ তারিখ সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষিতাকে কৌশলে রিফাত তার মামার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে একটি ঘড়ে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে। এক পর্যায়ে ধর্ষিতা স্কুল ছাত্রী রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পরলে রিফাত সেখান থেকে পালিয়ে যায়। পরে ধর্ষিতার মা সংবাদ পেয়ে মেয়েকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে রিফাতকে প্রধান আসামী করে ২জনের নামে একটি মামলা দায়ের করেছে। এখনও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্বজন ও এলাকাবাসী জানান, প্রেমের ফাদেঁ ফেলে ৮ম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন করেছে। তারা এঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

এব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক জানান, হাসপাতালে মেয়েটিকে ভর্তি করে তার শারিরিক পরিক্ষা করানো হয়েছে। প্রথমিকভাবে ধর্ষনের আলামত পাওয়া গেছে। বর্তমানে মেয়েটি আশংকা মূক্ত রয়েছে।

এদিকে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সায়েদুর রহমান বলেন, এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version