• নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীসহ জেলার সবগুলো নদী-নদীর পানি কমলেও আবারো বৃদ্ধি পাচ্ছে। তবে ভয়াবহ বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়াও ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪ ও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তা ছাড়াও যমুনার আরেকটি শাখা মির্জাপুরের বংশাই নদীর পানি নতুন করে ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১ জুলাই) সকাল ১০টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম ।

এদিকে নদী তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ।

এর আগে গত বুধবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পোড়াবাড়ী পয়েন্টে পানি বৃদ্ধি বা কমেনি। অর্থাৎ বুধবার ১১ দশমিক ৩৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে যমুনার শাখা পুংলী নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর