ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: অযত্ন আর অবহেলায় টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির চারপাশে ময়লা-আবর্জুনায় জর্জরিত হয়ে আছে। এসব অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় উপজেলা প্রশাসন বা পৌর কর্তৃপক্ষের কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে জানান মুক্তিযোদ্ধারা। এতে স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
রবিবার (৭ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা গেছে- উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চারপাশে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে আছে। পশুর মলমূত্র, ফলমূলের খোসায় সয়লাব। শুধু তাই নয়, অবৈধভাবে চারপাশে সিএনজি ও মোটরসাইকেল পার্কিংসহ দোকান-পাটের বিভিন্ন আসবাপত্র রাখা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে। অপরদিকে, চারপাশে নিরাপত্তা বেষ্টনি থাকলেও তা মানছে না কেউ।
স্থানীয়রা জানান, ‘জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন। প্রতিকৃতির চারপাশে ময়লা আবর্জনার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়। এতে পুষ্পস্তবক অর্পণ করতে আসা লোকজনও বিভ্রান্তিতে পড়ে। বঙ্গবন্ধুর প্রতিকৃতির সৌদর্য রক্ষায় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেন না।’
একাধিক মুক্তিযোদ্ধা বলেন, ‘প্রতিনিয়ত এমন চিত্র দেখতে হয়। চারপাশে যেন ময়লা ভাগার। গুরুত্বপূর্ণ দিবসগুলোতে এই জায়গাটি পরিস্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবিও জানিয়েছেন তারা।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান জানান- ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে ময়লার বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 