Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী কর্মসুচী পালন করে।

সকালে জেলা প্রশাসনের উদ্যেগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, জন্মদিনের কেক কাটা, শিশু পরিবার-এতিমখানা-জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সাংস্কুতিক অনুষ্ঠান ও গীতি নাট্য পরিবেশনসহ আরো নানা আয়োজন।

দিনব্যাপী এই সব কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনতা অংশ নেন। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও একই ধরনের কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version