Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বনের ভেতরে বৃদ্ধের মরদেহ

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি বনের ভেতর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল ৩টায় দেওপাড়া ইউনিয়নের কোঁচপাড়া জাঙ্গাইলাচালায় মরদেহটি পাওয়া যায় বলে জানান ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম।

মৃত সাকেদ আলী (৮০) হরিনাচালা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি আজহারুল ইসলাম বলেন, “রোববার সন্ধ্যায় সাকেদ আলী বাড়ি থেকে নিখোঁজ হন। সোমবার কোঁচপাড়া জাঙ্গাইলাচালায় একটি বনের পাশ দিয়ে যাওয়ার সময় ওই বৃদ্ধকে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।”

ওসি বলেন, “মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।”

আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version