Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বনে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরের গভীর বন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের ২ নং জলছত্র বন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মধুপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন জানান, সকাল ১১টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, প্রায় ১৫-২০ দিন আগে দুর্বত্তরা তাকে হ’ত্যার পর মরদেহ  ফেলে রেখে গেছে।

তাৎক্ষণিকভাবে মরদেহর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version