নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলা মাহমুদনগর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ও পানি বন্ধী পরিবারের সাহায্যের্থে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে সহায়তার হাত বাড়িয়েছেন ।
সোমবার (২৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের অর্থায়নে মাহমুদনগর ইউনিয়নে বালিয়াপাড়া, ধুলচর, পারবুহুলী গ্রামসহ বিভিন্ন গ্রামের বন্যায় পানি বন্দী ও ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন ও জরুরি ওষুধ বিতরণ করেন।
এ সময় ফরহাদ ইকবাল বলেন, দেশের মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে কিন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হল জনগনের দল অতিতেও যে কোন দুর্যোগে জনগনের পাশে ছিল বর্তমানে ও আছে এবং আগামীতেও জনগনের পাশে থাকবে।
এ সময় জেলা বিএনপি, জেলা যুবদল, উপজেলা যুবদল, জেলা ছাত্রদল, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
