Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশন এর উদ্যোগে ত্রাণ বিতরন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশন (বিএসইও) এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদ এর সামনে এ ত্রান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী জিন্নাহ, বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশন (বিএসইও) সভাপতি মাছুদ রানা, সাধারণ সম্পাদক এহসান হাবিব সজীব, যুগ্ম সম্পাদক শামীম আল মামুন, সাংগঠনিক সম্পাদক সজল রায়, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান কবির সৈকত, শোভন দাস, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন চন্দ্র পাল, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম বাবু, সদস্য লিখন চন্দ্র পাল, জয় রবি দাস ও রাব্বি ইসলাম প্রমুখ। এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,তেল চিড়া, চিনি, সেলাইন, মোমবাতি বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version