Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড

ছবি: সংগৃহীত।

হাসমত ঘাটাইল উপজেলার রামদেবপুর হেংগারচালা গ্রামের ছামেদ আলীর ছেলে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, হাসমত আলী ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ৯ টার দিকে তার বাবা ছামেদ আলীর কাছে নেশা করার জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে হাসমত তার বাবাকে মারধর শুরু করে।

এক পর্যায়ে বাড়িতে থাকা কোদাল দিয়ে ছামেদ আলীর গলা, মাথা ও ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ছামেদ আলীর মৃত্যু হয়।

এরপরই মা হাসনা বেগমকে কুপাতে গেলে এলাকার লোকজন এসে হাসমতকে আটক করে। রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন হাসমতের মা বাদী হয়ে ছেলে হাসমতকে একমাত্র আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। গ্রেপ্তার হওয়ার পর থেকে হাসমত আলী জেল হাজতে ছিলেন। মঙ্গলবার তাকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাকে ফের কারাগারে পাঠানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version