Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অাহত হয়েছে অারো ১জন । সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আজিজুর রহিম তালুকদার বলেন, সকালে উত্তরবঙ্গগামী একটি বাস ভাতকুড়া এলাকায় পৌছলে একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version