Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার শল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক সুমন কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার আব্দুস সামাদের ছেলে।)

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, আজ সকাল ১০টার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক সুমন গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version