Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাস চাপায় নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় বাবলু মন্ডল (৩৫) নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ভ্যান চালকসহ দুই জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেল পাঁচটায় দিকে উপজেলার জোকারচর এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত বাবলু কালিহাতী উপজেলার মাছোহাটা গ্রামের আব্দুল বারেকের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনাচার্জ মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী দূরদিগন্ত পরিবহনের একটি বাস জোকারচর বাসস্ট্যান্ড অতিক্রমকালে যাত্রীসহ দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী বাবুল মন্ডল নিহত হন। গুরুতর আহত অবস্থায় ভ্যানের চালকসহ দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এঘটনায় বাসটিকে আটক করা হলেও বাস চালকে আটক করা যায়নি বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version