Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাস চাপায় পুলিশ সদস্যের মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস 

ফরমান শেখ: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত একটি বাস চাপায় মো. ওয়াজেদ (৫০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গাংগাইল এলাকায়। সে মৃত জমশের আলীর ছেলে। তিনি রাজধানীর যাত্রাবাড়ী জোনের ট্রাফিক পুলিশের টিএসআই হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। এ দূঘটনার খবর  পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ও পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেন।

 

এ ঘটনায় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

মো. সফিকুল ইসলাম বলেন- নিহত পুলিশ সদস্য যাত্রাবাড়ী কর্মস্থল থেকে মোটরসাইকেল (টাঙ্গাইল-হ-০২-০৫৯৯) যোগে তার গ্রামের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের বিক্রমহাটি এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কেই পড়ে যায়। পরে ওই বাসের চাকার পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ইনচার্জ মো. কামাল হোসেন মোবাইল ফোনে জানান, নিহত পুলিশ সদস্যকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহযোগিতা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version