নিজস্ব প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে ১৩৫-টাঙ্গাইল-০৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ আসনটির দেলদুয়ার উপজেলায় ব্যাপক গনসংযোগ করেছেন।
মঙ্গলবার দুপুরে দেলদুয়ারের বিভিন্ন ইউনিয়নে গরীব দুঃখীদের মাঝে গিয়ে খোঁজ খবর নেনসহ ভোট প্রার্থণা করেন তিনি। ভোট প্রার্থণাকালে সুলতান মাহমুদ বলেন, দেশে বিভিন্ন সরকার আমলে নানা উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হলেও আসনটির দেলদুয়ার-নাগরপুর উপজেলায় তেমন কোন উন্নয়ন মূলক কাজ হয়নি। এর ফলে যেমন রয়েছে অবহেলিত রাস্তা ঘাট, তেমনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধনে গড়ে ওঠেনি স্কুল-কলেজ।
আজকে এ উপজেলা দুটির রাস্তার দিকে তাকালেই কষ্ট লাগে সাধারন মানুষ ওই রাস্তা দিয়ে চলতেই পারছে না। তবে প্রতিটি সরকার আমলেই তো এ আসনে নির্বাচিত সংসদ সদস্য ছিল। এ সময় তিনি বলেন, একবার আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানান, আপনাদের সাথে নিয়েই আমি দেলদুয়ার-নাগরপুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আগামি ৩০ ডিসেম্বর তার নির্বাচনী প্রতীক টেলিভিশন মার্কায় ভোট দেয়ার দাবি জানান।
এরআগে সুলতান মাহমুদ তার বাবার কবর জিয়ারত ও আটিয়া মাজারে দোয়া মাহফিলে মিলিত হন।

