Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বিএনপি’র একাংশের উদ্যোগে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির একাংশের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে শহরের একটি কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলাল, সাবেক প্রচার সম্পাদক অমল ব্যনার্জী, সৈয়দ আব্দুল মান্নান বাবুল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুর ইসলাম শফি, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক কামরুল হাসান উজ্জল, সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী লিটন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুর রহমান রিপন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন ফারুখ, শহর বিএনপির সহ-সভাপতি এজাজুল হক সবুজ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন আলাল, সাবেক শহর শাখা ছাত্রদলের সভাপতি মারুফ সরোয়ার, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হালিম রেজা, স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, মনির হোসেন, সংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, প্রচার সম্পাদক সৈয়দ জনি আলম, সাবেক ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক একে এম আব্দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু, উজ্জল হোসেন, যুবনেতা তৌহিদ লিখন, নুরুল ইসলাম রবিন, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রুবেল, সদস্য রিফাত, মাহিদ, সিয়াম সিদ্দিকী, সিনহা সিয়াম, ছুইটসহ বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে কেককাটার মধ্য দিয়ে দিবসটি পালন করে দলটি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version