Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বিএনপির মনোনয়নপত্র কিনলেন ৩ ভাই

News Tangail

মঙ্গলবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ও তার অপর দুই ভাইয়ের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন শামসুল আলম তোফা।

তিন ভাইয়ের মধ্যে আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে এবং সুলতান সালাউদ্দিন টুকু ও শামসুল আলম তোফা যথাক্রমে টাঙ্গাইল-৫ (সদর) ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে মনোনয়নপত্র কিনেন।

শামসুল আলম তোফা পরিবর্তন ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি আমার এবং অপর দুই ভাইয়ের দলীয় মনোনয়নপত্র কিনেছি। আমি মোট ৫টি মনোনয়নপত্র কিনেছি।

টাঙ্গাইলের ৮টি আসন থেকে বিএনপির অনন্ত ৪০ থেকে ৫০ জন মনোনয়নপত্র কিনেছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামি হিসেবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন। অপরদিকে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও অন্য মামলায় কারাগারে রয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version