নিউজ টাঙ্গাইল ডেস্ক :টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুরি পশ্চিমপাড়া গ্রামে গতকাল সোমবার রাত আটটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও পুত্র নিহত হয়েছে।
নিহতদের নাম কল্পনা বেগম (৪০) ও আকাশ মিয়া (১২)। কল্পনা বেগম ওই গ্রামের বাদল মিয়ার স্ত্রী।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার জানান, ঝড়ের পর বিদ্যুৎ লাইনের তার কলাগাছের সাথে ঝুলছিল। কল্পনা বেগম কলাগাছ কাটতে গেলে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাকে ছাড়াতে গিয়ে ১২ বছর বয়সের পুত্র আকাশও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তারা দু’জনই মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গোপালপুর থানা পুলিশ জানায়, তারা এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
