Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণিসেবা ও টিকাদান, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণী চিকিৎসাসেবা, বিভিন্ন প্রজাতির পশুপাখির টিকাদান, মাছের খাদ্য ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া স্কুল মাঠে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিকুর রহমান মিঠু, কৃষিবিদ বদরুল হক শাহীন, ড. মো. ওসমান গনি, ড. ইমরান হাসান লিংকন এবং টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় খামারি ও সাধারণ মানুষের গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রাণীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও টিকা দেওয়া হয়। পাশাপাশি খামারিদের উৎসাহিত করতে বিনামূল্যে মাছের খাদ্য বিতরণ করা হয়।

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version