Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বিয়ের দাবিতে তরুণীর অনশন, প্রেমিকসহ বাড়ি থেকে সবাই উধাও!

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে বিয়ের দাবিতে প্রেমিক ইলিয়াসের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। এ ঘটনায় প্রেমিক প্রেমিকসহ সবাই ঘরে তালা দিয়ে পালিয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) উপজেলার পাথরাইল ইউনিয়নে বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক ইলিয়াস উপজেলার পাথরাইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে।

তরুণী জানান, প্রেমের সম্পর্কের জের ধরে আমাদের বাড়িতে ইলিয়াসের যাতায়াত ছিল। অনেক দিন ধরে ইলিয়াসের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে ইলিয়াস আমার সঙ্গে অনেকবার মেলামেশা করেছে। সম্প্রতি আমাকে এড়িয়ে চলায় বিয়ের দাবিতে ইলিয়াসের বাড়িতে উঠেছি।

তরুণীর মা জানান, আমার মেয়ের সঙ্গে ইলিয়াসের প্রেমের সম্পর্কের বিষয়টি জানি। আমার বাড়িতেও ইলিয়াসের আসা-যাওয়া ছিল। এনিয়ে প্রথমে পর্যায়ে মেয়েকে বাধা দিয়েছি। এতে কয়েকবার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছে।

তিনি জানান, ইলিয়াস বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা করায় মেয়ে বাড়িতে না জানিয়ে ইলিয়াসের বাড়িতে উঠেছে। আমরা ফিরিয়ে আনার চেষ্টা করলেও মেয়ে বাড়ি আসছে না। এদিকে, ইলিয়াসের বাড়িতে তালা থাকায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, অনশনের
সংবাদ পেয়ে অভিযুক্ত ইলিয়াসের বাড়ি গিয়ে মেয়ের অবস্থানের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু শিশু ও নারী বিষয়ক ঘটনা মীমাংসা করার অধিকার আমাদের নেই। মেয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version