Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বিসমিল্লাহ্‌ কটন মিলে আগুন

সজল আহমেদ: টাঙ্গাইলে বিসমিল্লাহ্‌ কটন মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে আদি টাঙ্গাইল বাজিতপুর এলাকার বিসমিল্লাহ্‌ কটন মিলে অগ্নিকান্ড ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, বিসমিল্লাহ্‌ কটন মিলে আগুনের সংবাদ পেয়ে দ্রুত অগ্নিকান্ডস্থলে পৌঁছে ২টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলোযোগে থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে কেউ হতাহত হয়নি। তুলা ও বৈদ্যুতিক মিটার আগুনে পুড়ে ক্ষতি হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version