Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বীরমুক্তিযোদ্ধার উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বীরমুক্তিযোদ্ধা হাসেম আলীর উপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা ও তার পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদ এবং ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
শনিবার (২ জানুয়ারি) সকালে সদর উপজেলার সন্তোষ এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। এতে অংশ নেন জেলা-উপজেলার স্থানীয় বীরমুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতা ও নির্যাতিত পরিবারসহ এলাকাবাসীরা।
মানববন্ধনে স্থানীয় বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আলী, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ইঞ্জিনিয়ার হাসরত খান ভাসানী প্রমুখ।
প্রসঙ্গত, গেল ২৭ ডিসেম্বর মিজানুর রহমানের ভাই ও সন্তানেরা রাষ্ট্রীয় সম্মানী প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা হাসেম আলীকে ভূয়া মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেন। তিনি তার প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে  হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা ও নির্যাতন করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা ওই মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version