Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বুধবার দুপুর পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ৭৬৬

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশ ফেরত ১৯১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত এ নিয়ে জেলায় মোট কোয়ারেন্টাইনে থাকার মানুষের সংখ্যা দাঁড়ালো ৭৬৬ জনে।

এর আগে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৩৪৭ জন হোম কোয়ারেন্টাইনে থেকে বের হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের খোলা করোনা ভাইরাস সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version