Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বৈশাখী পোষাক কিনে না দেয়ায় ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে বৈশাখী কাপড় কিনে না দেয়ায় হাসি আক্তার নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত হাসি উপজেলার চক গাংগাইর গ্রামের দরীদ্র কৃষক মো. হায়দার আলীর মেয়ে। সে চক গাইংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। হাসি শুক্রবার রাতে নিজ ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমেছে।

নিহত হাসির চাচা মো. আবদুল হামিদ জানান, মেয়েটি তার বাবা-মায়ের কাছে বৈশাখী কাপড় কিনে দিতে বায়না ধরেছিল। ওর বাবা-মা বলেছিলেন, আজ সকালে কিনে দেবেন। কিন্তু রাতে সে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version