নিউজ ডেস্ক:টাঙ্গাইলের নাগরপুরে ব্যবসায়ীর বাসা থেকে ২০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ মে) নাগরপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মোবাইল কোর্টের যৌথ অভিযানে তেল উদ্ধারসহ তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন, ‘স্বর্ণা এন্টার প্রাইজের মালিক শংকর সাহার বাসা থেকে ২০ হাজার লিটার মজুদ করা সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরো বলেন, ‘এছাড়াও বোতলের গায়ের মূল্যের চেয়ে দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

