Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে ব্যবসায়ী নুরুল ইসলাম বাদলের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইল সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ওই ব্যবসায়ীর ভাই মোঃ শফিকুল ইসলাম শফিক বাদি হয়ে সোমবার এই মামলা দায়ের করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, তার ভাই নুরুল ইসলাম বাদল দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়বেটিক ও হাইপ্রেসারে ভুকছেন। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জের মোড়ে শফিকুলের মুদির দোকানের সামনে পুলিশের একটি টহলদল মাদক বিক্রেতাদের ধরতে টহলে আসে। এসময় পুলিশ তার দোকানে ঢুকে তল্লাশী করা শুরু করে। তা দেখে শফিকুলের বড় ভাই নুরুল ইসলাম এগিয়ে এসে পুলিশকে তল্লাশী না করতে অনুরোধ করেন।এসময় তিনি উত্তেজিত হয়।পরে স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মিমাংসা করে পরবর্তীতে তদন্ত করে দেখবে বলে জানান। পুলিশ টহলদল চলে যাওয়ার পর নুরুল ইসলাম বাদল বুকে ব্যথা অনুভব করেন।এসময় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন।
মামলায় বাদি জানান,এই মৃত্যু নিয়ে তার বা তাদের পরিবারের কারো কোন সন্দেহ বা অভিযোগ নাই। তাদের ধারনা হৃদরোগে আক্রান্ত হয়েই নুরুল ইসলামের মৃত্যু হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version