Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ব্লাস্টের কার্যক্রমে  কোট স্টাফদের সমন্বয় সভা

টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের কার্যক্রম নিয়ে কোট স্টাফদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে জেলা ও দায়রা জজ এজলাস কক্ষে এ সভার আয়োজন করা হয়। সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সভাপতি সিনিয়র এ্যাডভোকেট আব্দুল বাকী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ফেরদৌস, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ মনিরা সুলতানা, যুগ্ম দায়রা জজ সুরুজ সরকার, যুগ্ম জেলা জজ  ওয়ারেজ আল কুরুনী, ঘাটাইলের সহকারী জজ মাহবুবুর রহমান, টাঙ্গাইল জেলা বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাঈদুল ইসলাম শিশির, লিগ্যাল এইড অফিসার ফৌজিয়া হাফসা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version