Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

News Tangail

টাঙ্গাইল প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগনের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহরপূর্বক জি.ও জারীর তারিখ থেকে বকেয়া বেতন ভাতা পরিশোধ এবং বিধিমালা অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ ভূমি অফির্সাস কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার সদস্যরা।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফির্সাস কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ আলী ও তৌহিদুল ইসলাম প্রমুখ।

পরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম।কর্মসূচিতে জেলার সকল ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version