Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ভূয়া ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ

News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে কামরুল ইসলাম নামে এক ব্যক্তি ডাক্তার পরিচয় দিয়ে সাধারন মানুষকে প্রতারনা করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। সে উপজেলা এলেঙ্গা পৌর এলাকার চিনামুড়া হোরাইয়া মেডিকেল হল নামক ফার্মিসীতে প্রতি শনিবার সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত রোগী দেখেন।

এমনকি তার নিজস্ব চেম্বার রয়েছে সল্লা প্রামানিক মার্কেটে মা মেডিকেল হল নামে। কামরুল ইসলাম ডি,এম,এস (চট্রগ্রাম) ইউ,এইচ.ডি-এইচ,ইউ.এস-(চট্টগ্রাম) সি,এইচ.আর এন্ড আর.এস চট্টগ্রাম, জেনারেল ফিজিশিয়ান, রেজিঃ নং এস-৪০০১। সে মা ও শিশু, চর্ম যৌন, ই,এন,টি ও সার্জরীতে বিশেষ অভিজ্ঞ পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছেন।

এ ভুয়া ডাক্তারের চিকিৎসায় চিনামুড়ার আব্দুল মালেকের স্ত্রী নাকের পলিপাসের জন্য গেলে তার ওষুধ সেবন করার পর অন্য রোগে আক্রান্ত হয়ে পড়ে। (১ ডিসেম্বর) শনিবার দুপুরে জুয়েল হিমু নামে এক রোগী তার নিকট চিকিৎসা করতে গেলে তাকে ভুয়া চিকিৎসা দিয়ে ও ভুল প্রেশক্রিপশন ধরিয়ে দিয়ে ৬ হাজার টাকা দাবি করেন।

এসময় সে বলেন আমার তো এ রোগ নেই বললে ওই ভুয়া ডাক্তার তাৎক্ষনিক পালিয়ে যায়। পরে জুয়েল হিমু ওই ভুয়া ডাক্তারের প্রতারনা থেকে সাধারন মানুষকে মুক্তির জন্য সে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version