Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ শুরু

নিজস্ব প্রতিনিধি : সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও নতুন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু করা হয়েছে। মঙ্গলবার থেকে আগামী ১৩ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। সকাল সাড়ে ১১ টায় শহরের থানা পাড়ায় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুখময় সরকার, সদরের উপজেলা নির্বাচন অফিসার মিসবাহ উদ্দীন আহমেদ, সাব-ইন্সপেক্টও সাজাউল ইসলাম প্রমুখ।

এসময় আঠারো বছরের কম বয়সী (২০০৩/৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম ) নাগরিকদেরও তথ্য নেওয়া হয়।

জানা যায়, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০১ বা তার আগে অথচ বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের ভোটার হিসেবে নিবন্ধন করা হচ্ছে। কোনো কারণে তথ্য সংগ্রহের সময় কেউ যদি বাদ পড়েন তবে তিনি নিবন্ধন কেন্দ্রে গিয়েও তার তথ্য দিয়ে নিবন্ধিত হতে পারবেন। তথ্য সংগ্রহকারিগণ বাড়ি বাড়ি গিয়ে নতুন ও বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। এ সময় ভোটার তালিকা থেকে নাম কর্তনের জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version