Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজা মোঃ গোলাম মাসুম প্রধান ও মোঃ শাহরিয়ার রহমান জানান, পৌরশহরের পার্ক বাজার সড়কের পোল্ট্রি ফার্মাসিষ্ট দোকান গুলোতে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার অপরাধে অনিক পোল্ট্রি স্টোর এর মালিক মোঃ আব্দুল আলিমকে ১০ হাজার টাকা ও লাইসেন্স না থাকার অপরাধে মেসার্স শরিফ পোল্ট্রি কর্ণার এর মালিক নজরুল ইসলামকে পাঁচ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version