Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মজনু হত্যা মামলায় পিতা-পুত্রসহ চার জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে চাঞ্চল্যকর মজনু হত্যা মামলায় পিতা-পুত্রসহ চারজনের যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের রায় দেয়া হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এই রায় দেন।

আসামীরা হলেন, দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের সাগর মিয়া (৬০), তার তিন ছেলে এরশাদ মিয়া (২৮), রাশেদ মিয়া (২৬) ও মনিরুল ইসলাম (২২)।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৫ সালের ১৮ জুলাই বাড়ির সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের মজনু মিয়া (৩৫) এর সাথে ঝগড়ার এক পর্যায়ে দন্ডিত আসামীরা হামলা চালিয়ে মজনু মিয়াকে হত্যা করে। পরে নিহত মজনু মিয়ার স্ত্রী বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট আলমগীর খান মেনু । আসামী পক্ষে ছিলেন এডভোকেট বাকী মিয়া ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version