Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মায়ের কাছে এসে কাঁদতে কাঁদতে ধর্ষণের বর্ণনা দিল শিশু

নিউজ ডেস্ক:টাঙ্গাইলের বাসাইলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক খান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাসাইল থানায় অভিযোগ দেন। পরে রাতেই রাজ্জাক খান নামে অভিযুক্ত ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় অটোচালক।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে গোসল করানোর কথা বলে মায়ের কাছ থেকে নিজ বাড়িতে নিয়ে যায় রাজ্জাক। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে সে তাকে ধর্ষণ করে। এ সময় কান্নাকাটি করলে তার মুখ চেপে ধরে ভয় দেখায়।

পরে শিশুটি তার মায়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বিষয়টি জানায়। এর পর মা বাসাইল থানায় অভিযোগ করেন। শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক খান ঘটনার সত্যতা স্বীকার করেছে। শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version