Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মায়ের মৃত্যুর শোকে ছেলের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে মায়ের মৃত্যুর শোকে ছেলেরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, নাল্লাপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের স্ত্রী শহরবানু (৭৫) এর ছেলে কামাল হোসেন সিলেটে শিক্ষকতার চাকুরী করেন। সেই সুবাদে শহরবানু সেখানে বেড়াতে যান। মঙ্গলবার সকালে কামাল হোসেনের বাসায় তিনি হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে সিলেটের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শহরবানুকে মৃত ঘোষনা করেন। পরে সেখান থেকে মরদেহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামে আনা হয় এবং ওই দিনই রাত ৮ টার দিকে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মায়ের দাফন সম্পন্ন করার কয়েক ঘন্টা পর রাত ১২টার দিকে শহরবানুর বড় ছেলে রেফাজউদ্দিন মায়ের  মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন।
বুধবার সকাল ১১টায় জানাযা শেষে তার মরদেহও মায়ের কবরের পাশে দাফন করা হয়। এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version